Thursday , 20 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 20, 2025 1:00 pm

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের (SDC) উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ‘JKKNIU To ABROAD – Season 3’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারটির সভাপতিত্ব করেন স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি মো. মোস্তাকিম। সেমিনারে আইইএলটিএস প্রস্তুতি, বিদেশে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং ক্যারিয়ার সুযোগ নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এতে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ (আইইএল)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অভিজিৎ সরকার। আরও বক্তব্য রাখেন আইইএল-এর ইন্সট্রাক্টর নিশাত সালসাবিল, মো. মাকিম এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা সৈকত বণিক। স্বাগত বক্তব্য দেন স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের অ্যালুমনাই রিশিতা সাহা।

অভিজিৎ সরকার তার বক্তব্যে বলেন, বিদেশে পড়াশোনা কেবল সার্টিফিকেট অর্জনের জন্য নয়; এটি দক্ষতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক মান তৈরি করার পথ। এই লক্ষ্যে আইইএল শিক্ষার্থীদের ভাষা প্রশিক্ষণের পাশাপাশি ব্যক্তিগত মেন্টরিং, প্রোফাইল বিল্ডিং, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং স্কলারশিপ আবেদনে সহায়তা দিয়ে থাকে।

সভাপতির বক্তব্যে মো. মোস্তাকিম বলেন, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি এবং তাদের কর্মক্ষেত্রের প্রতিযোগিতায় প্রস্তুত করা। আমরা চাই, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে শুধু একাডেমিক জ্ঞান অর্জন করেই না, বরং উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা, বৈশ্বিক দক্ষতা এবং পেশাগত উন্নয়নে নিজেদের ভবিষ্যৎ এগিয়ে নিতে পারেন। আজকের বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারটি শিক্ষার্থীদের সেই লক্ষ্য অর্জনে দিকনির্দেশনা দেবে বলে আমাদের বিশ্বাস। আশা করি এই আয়োজন শিক্ষার্থীদের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

এছাড়া অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় নারী নিহত

গ্রামীণ এলাকায় আইসিইউ সেবা সম্প্রসারণের আহ্বান ডা. জুবাইদা রহমানের

পুকুরে পোনা, সম্মানে সোনা, রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব

ঈদগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে ১০টি বার্মিজ গরু জব্দ

‎কলাপাড়ার মনসাতলীতে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন

জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে খায়রুন নাহার ও কৌশিক

চৌদ্দগ্রামে কয়েলের আগুনে ভস্মীভূত কৃষকের ঘর ও গরু

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সতর্কতায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় : ইসরাইলি সেনাবাহিনী

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৪৩ বস্তা টাকা