Thursday , 20 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গ্রামীণ ব্যাংকের ঝিনাইগাতীর হাতিবান্ধা শাখায় আগুন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 20, 2025 7:22 am

আরিফ হোসেন, ঝিনাইগাতী প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতীতে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখা অফিসের গেটের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজার ফেসবুক পোস্টের সূত্র ধরে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখায় আগুন লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগান দিচ্ছে দুর্বৃত্তরা এবং গ্রামীণ ব্যাংক হাতিবান্ধা শাখার সাইনবোর্ডে আগুন জ্বলছে। দরজায় কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগানোরও চেষ্টা করা হয় এবং কার্যলয়ের সামনে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় তাদের কারও চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি।শাখা কর্তৃপক্ষ জানিয়েছেন, অফিসের কোনো কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের শাখাটিতে সামান্য আগুন দিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা হয়েছিল। তবে এতে কোনো ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঝিনাইগাতী থানা পুলিশ সর্বদা মাঠে রয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন চালককে জরিমানা

রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার

লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারিগর সোহেল মাদকসহ গ্রেফতার

জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল

দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

কাউখালীতে গ্রীন ফোর্সের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপন্ন উদ্ভিদ সংরক্ষণে জাবিতে ‘অভয়ারণ্য’র বৃক্ষরোপণ কর্মসূচি

শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন

তাইওয়ান ইস্যু উপেক্ষা করে সি’র সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প