Thursday , 20 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মোংলায় বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 20, 2025 6:27 am

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:

বুধবার (১৯ নভেম্বর) বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় আনুমানিক রাত সাড়ে ৮টায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন খাঁন এবং তৈয়ব আলী শেখের বসতবাড়ি দুটি পুড়ে ছাই হয়ে গেছে।

কবির খাঁন জানান, রাত সাড়ে আটটা নাগাদ আমির হোসেনের ঘরে কারেন্টের বাতি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়।

পরবর্তীতে আগুন দ্রুত ঘরের ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডারের কাছে পৌঁছায় এবং সেটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়। সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও দ্রুত ও ভয়াবহ আকার ধারণ করে দুটি পাশাপাশি থাকায় মুহূর্তের মধ্যে একটি ঘর থেকে অপর ঘরটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের প্রচেষ্টা সত্ত্বেও, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মাত্র ২০ মিনিটের মধ্যে বসতবাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও শুরু মাত্র কোরআন শরীফ সামান্য পোড়া অবস্থায় উদ্ধার করা হয়।

এই ঘটনায় আমির হোসেন এবং তৈয়ব আলী বসতবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য, প্রয়োজনীয় নথিপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
তবে, এ সময় দুটি ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই মর্মান্তিক ঘটনায় আমির হোসেন এবং তৈয়ব আলীর পরিবার এখন সর্বস্বান্ত হয়ে গেছে। স্থানীয়দের দাবি নিঃস্ব পরিবার দুটি পাশে যেন সমাজের বৃত্তশালী লোকজন এবং স্থানীয় সরকার দ্রুত সহায়তা প্রদান করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে গরুসহ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের নোটিশ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

শার্শার পুটখালী সীমান্ত আখ ক্ষেতে বোমা তৈরির সময় যুবকের কব্জি বিচ্ছিন্ন

শেরপুরে সুজনের নবগঠিত কমিটির পরিচিতি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ৭ নির্দেশনা

ভবানীপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী শীতের পিঠা উৎসব

ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

‎পবিত্র শবে বরাত উপলক্ষে কুবি গাউছিয়া কমিটির মিলাদ ও হালুয়া-রুটি বিতরণ

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১২ জন