Wednesday , 19 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে দায়িত্বপ্রাপ্ত টিমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 19, 2025 11:53 am

নাহিদ খান, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে—যোগ্যতা উপেক্ষা, পক্ষপাতমূলক আচরণ, নিয়মবহির্ভূত ভোটার তালিকা তৈরি এবং বিশেষ সুবিধা গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত টিম পছন্দের প্রার্থীদের এগিয়ে দিতে কাজ করছে।

ছাত্রদল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখার প্রথম আলোচনা সভা হয় গত ২২ মে। এরপর ২৯ জুলাই থেকে সদস্য ফরম পূরণ শুরু হয় এবং ২৩ সেপ্টেম্বর ভাইভা অনুষ্ঠিত হয়। এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২০১৬ সালে প্রথম কমিটি গঠিত হলেও ২০২২ সালে তা পূর্ণাঙ্গ হয়। দীর্ঘ আট বছর পর কমিটি বিলুপ্তির পর নতুন কাঠামো তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশনা ছিল—৫ আগস্টের আগে বিশ্ববিদ্যালয় ব্যানারে অন্তত পাঁচটি কর্মসূচিতে অংশগ্রহণ প্রমাণ থাকতে হবে। কিন্তু অভিযোগ, বাছাই প্রক্রিয়ায় সেই নিয়ম মানা হয়নি। ছাত্রলীগ সংশ্লিষ্টদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ।

নেতাকর্মীদের দাবি, দায়িত্বপ্রাপ্ত টিম ৪০ জনের বেশি ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এতে আন্দোলন–সংগ্রামে সরাসরি যুক্ত এবং নির্যাতনের শিকার প্রকৃত ছাত্রদল কর্মীরা বঞ্চিত হচ্ছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রদলের পাঁচটি গ্রুপ সক্রিয় থাকলেও এর মধ্যে চারটি গ্রুপ নির্বাচনের পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

একজন দীর্ঘদিনের ছাত্রদল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ১০–১২ জন সবসময় মিছিল–মিটিং করেছি, নির্যাতিত হয়েছি। এখন যারা আমাদের ওপর হামলা–মামলা চালিয়েছে, তারাই ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচিত করবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দায়িত্বপ্রাপ্ত টিম একটি নীলনকশা অনুযায়ী তাদের পছন্দের প্রার্থীকে জিতানোর চেষ্টা করছে।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপন এর আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার, গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযান : তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ

সাত দফা দাবিতে কুড়িগ্রামে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও মানববন্ধন

বাউফলে এইচএসসি পরীক্ষার্থী খুন, আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালাইয়ে “তরুণের উৎসব” উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার