Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবেদ রেজার মনোনয়ন চেয়ে বান্দরবানে বিএনপির বৃহৎ পদযাত্রা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 7:35 am

এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান-৩০০ নং আসনে জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বান্দরবানে পদযাত্রা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ে জনগোষ্ঠীর হাজারো নেতাকর্মী অংশ নেন।

সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। সাতটি উপজেলা ও ৩৪টি ইউনিয়ন থেকে ছুটে আসা নেতাকর্মীরা সেখানে সমবেত হন। পরে পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

পদযাত্রায় বক্তারা বলেন, “পাহাড়ে পাহাড়ি-বাঙালির সুখে-দুঃখে পাশে দাঁড়াতে অসাম্প্রদায়িক, তরুণ ও দূরদর্শী নেতৃত্ব দরকার।” তাদের দাবি, বিএনপির প্রাথমিকভাবে মনোনীত বয়োজ্যেষ্ঠ নেতা সাচিং প্রু জেরীকে সম্মানজনক পদে রেখে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক সফল পৌর মেয়র মো. জাবেদ রেজাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে।

বক্তারা বলেন, ৩০০ নং আসনে পাহাড়ি-বাঙালির অভিন্ন দাবি—মনোনয়ন পরিবর্তন করে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণা করতে হবে।

মুক্তমঞ্চে বক্তব্য দেন—সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা সম্প্রদায়ের নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বী বিএনপি নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদারসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা কর্মসূচি পালন করে আসছে বান্দরবান জেলা বিএনপি। চলতি বছরের ৪ জুন কেন্দ্রীয় সিদ্ধান্তে সাচিং প্রু জেরীকে আহ্বায়ক ও মো. জাবেদ রেজাকে সদস্যসচিব করে ৪৬ সদস্যের নতুন জেলা বিএনপি কমিটি ঘোষণা করা হয়। দলীয় কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে দেয়ালে দেয়ালে শহীদ ওসমান হাদীর গ্রাফিতি

উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্ভট বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ

মোল্লাহাটের সিঙ্গাতীতে শান্তি শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের নোটিশ

মুরাদনগরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ

পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন

মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাউফলে এইচএসসি পরীক্ষার্থী খুন, আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী