Saturday , 15 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের বার্ষিক রুকন সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 15, 2025 5:52 pm

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে বার্ষিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার লামাসানিয়া আলিম মাদ্রাসার হল রুমে এ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির ডা. হারুনুর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।

বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন,উপজেলা উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার,সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস,অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজের কল্যাণমূলক কাজে রুকনদের ভূমিকা আরও বাড়াতে হবে। বিশেষ করে শিক্ষা, মানবিক সেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে অংশগ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।

নেতৃবৃন্দ আরও জানান, বর্তমান জাতীয় ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় সাংগঠনিক কর্মপরিকল্পনাকে যুগোপযোগী করা জরুরি। এজন্য সদস্যদের নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক নেতৃত্বে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতি গুরুত্ব দিয়ে দোয়া পরিচালনা করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পঞ্চম বারের মতো পিছিয়ে ২৫ ফেব্রুয়ারিতে ব্রাকসু নির্বাচন

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর লুট ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলা, ট্রাক্টর ছিনতাই

বাঘাইছড়িতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ানকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই শহীদদের স্মরণে কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

মোংলায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

চৌদ্দগ্রামে লরি চাপায় স্কুল ছাত্র নিহত, আহত ১

খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন চালককে জরিমানা