Monday , 10 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কালাইয়ে “তরুণের উৎসব” উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 10, 2025 12:44 pm

শ্রী রাম বাবু বর্মন, কালাইয়ে (জয়পুরহাটের) প্রতিনিধি: 

জয়পুরহাটের কালাইয়ে “তরুণের উৎসব” উপলক্ষে অনুষ্ঠিত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল খেলায় কালাই পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার ১০ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় কালাই পৌরসভা দল ও উদয়পুর ইউনিয়ন দল। শুরু থেকেই মাঠে ছিল দুই দলের খেলোয়াড়দের দারুণ প্রতিদ্বন্দ্বিতা, দর্শকদের উচ্ছ্বাস আর প্রাণবন্ত উৎসবের আবহ। নির্ধারিত সময়ে কালাই পৌরসভা দল প্রতিপক্ষ উদয়পুর ইউনিয়ন দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করে। ম্যাচের একমাত্র গোলটি করেন পৌরসভা দলের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় বাবু, যিনি অসাধারণ পারফরম্যান্সের কারণে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন।

টুর্নামেন্টে অসামান্য পারফরম্যান্সের জন্য গোলরক্ষক কিবরিয়া নির্বাচিত হন “টুর্নামেন্টের সেরা গোলরক্ষক” হিসেবে, আর সার্বিকভাবে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান কাজী সেলিম।

খেলা পরিচালনা করেন রেফারি বাদল, আলিম ও জাহাঙ্গীর। ধারাভাষ্য দেন রামেল আলী রশিদ ও খোরশেদ রাহান, যাদের প্রাণবন্ত বর্ণনায় মাঠে উপস্থিত দর্শকরা উপভোগ করেন এক উৎসবমুখর পরিবেশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শামীমা আক্তার জাহান। তারা বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন এবং খেলোয়াড়দের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের পথে বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম শাখা

উত্তর কোরিয়া থেকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে : জাপান

ফরিদপুর সদরে মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেল গ্রেফতার

কুবিতে শিক্ষক নিয়োগে বাধার অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ববির অনশনরত আরো দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন

ঈদকে ঘিরে পাটগ্রামে রক্ত কণিকার ভিন্ন উদ্বেগ

দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ”

জাবি হলে ছাত্রশিবিরের উদ্যোগে সাইকেল পাম্পার বিতরণ

মাটি কাটতেই পরিত্যক্ত বোমা বিস্ফোরণ, আহত ২