Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হিজলায় মুজাহিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশাল ওয়াজ মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 6:10 am

সানাউল্লাহ আস সুদাইস, হিজলা প্রতিনিধি:

৮ নভেম্বর ২০২৫, শনিবার বরিশালের হিজলায় মুজাহিদ কমিটির উদ্যোগে এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, হিজলা উপজেলা শাখা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী মাহফিলে অংশগ্রহণ করেন। পুরো হিজলা জুড়ে মাহফিলের প্রভাব এক অনন্য ইসলামি সমাবেশের ছাপ রেখে গেছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পির সাহেব বলেন ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন করতে হবে। ধর্ম ও নৈতিকতার ভিত্তিতে সমাজ গড়ে তোলা আমাদের দায়িত্ব। তিনি আরও যোগ করেন এ ধরনের মাহফিলগুলো মুসলিম উম্মাহর ঐক্য ও নৈতিক মূল্যবোধ দৃঢ় করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বরিশাল-৪ আসনে হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব বলেন ইসলাম শুধুমাত্র নামের ধর্ম নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহিম (বড় হুজুর)মাহফিলে বলেন মানবতার মুক্তি ইসলামের মধ্যেই নিহিত। ধর্মীয় অনুশাসনের আলোয় সমাজকে আলোকিত করতে হবে। শিক্ষা, নৈতিকতা ও আধ্যাত্মিকতা সমাজকে শক্তিশালী ও উন্নত করে।

হযরত মাওলানা বেলাল হুসাইন মাহফিলের সভাপতিত্ব করেন এবং বলেন মুজাহিদ কমিটি বরাবরই ইসলাম, ঐক্য ও নৈতিকতার প্রচারে কাজ করছে। বিভিন্ন ইউনিয়নের ভাইদের অংশগ্রহণ এই মাহফিলকে আরও প্রাণবন্ত ও সফল করেছে। ইনশাআল্লাহ, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাহফিলে থানার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রখ্যাত আলেম-ওলামা, সমাজসেবক, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সমাপ্ত হয় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় এক আবেগঘন মোনাজাত দিয়ে, যা পরিচালনা করেন পির সাহেব চরমোনাই হুজুর।

মাহফিলটি হিজলার ধর্মপ্রাণ সমাজে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও ঐক্য প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ও দৃষ্টান্তমূলক অনুষ্ঠান হিসেবে ইতিহাসে সংরক্ষিত হলো।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাছ চেনানো, কুইজ ও শপথ পাঠে মুখর বরিশালের আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়

সাতক্ষীরায় আম ভাঙার ক্যালেন্ডার ঘোষণা, ৫ মে থেকে শুরু

পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক

কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব

সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে নারীদের রাজনীতিতে আসতে হবে

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি

শিবগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

বিশ্ববিদ্যালয় দিবসে জাবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ : প্লাস্টিকের বিনিময়ে চারাগাছ

আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচল বাড়াতে’ সাহায্য করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প