Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাদিরা মিঠু চৌধুরীর পক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 4:30 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রত্যাশী নাদিরা মিঠু চৌধুরীর পক্ষে শিবচরের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে শিবচরে তার নিজ বাড়িতে আয়োজিত এই মতবিনিময় সভায় নাদিরা মিঠু চৌধুরী উপস্থিত ছিলেন না। তার পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সভাটির সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা সাইদুর রহমান সুমন।

সভায় শিবচর উপজেলা বিএনপির নেতা মনির মোল্লা বলেন, “আওয়ামী লীগের শাসনামলে শুধু শিবচর নয়, সারাদেশেই মানুষ কথা বলতে পারেনি। সেই কঠিন সময়ে নাদিরা মিঠু চৌধুরী রাজপথে থেকে আন্দোলন করেছেন। আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে তিনি স্বামীকে হারিয়েছেন, এমনকি সন্তানও হামলার শিকার হয়ে অকালেই প্রাণ হারিয়েছে। তাদের এই ত্যাগ শিবচরে অনন্য দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা রাজনৈতিকভাবে একঘরে ছিলাম। মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সবসময় নিরাপত্তাহীনতায় ভুগেছি। আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটও করা হয়েছে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—শিবচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খান, কাঠালবাড়ী ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তফা বেপারী, উপজেলা বিএনপির নেতা মোশারফ মুন্সি, মাদবরেরচর ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম শেখ, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল মুন্সি, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোড়ল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল করিম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজম উকিলসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সচেতনতা দিয়েই জরায়ুমুখের ক্যান্সার রোধ সম্ভব

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে ইরানি গানবোটের গুলি: ইউকেএমটিও

আমতলীতে একটি পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

চায়ের দোকানে বসে অনলাইনে জুয়া, গ্রেপ্তার ৫

সীতাকুন্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩

২৫ বছর পূর্তিতে চবির পরিবেশ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন

সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল

প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ

রাউজানে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

বাউফলে গণ অধিকার পরিষদের প্রার্থী হাবিবুর রহমান এর মনোনয়ন ফরম সংগ্রহ