Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

স্ত্রী সন্তান হারিয়ে নিঃস্ব দুই পরিবার, চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 3:38 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি:

গত বুধবার সকালে কক্সবাজারের চকোরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ নারীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাধীন দুই গ্রাম ফাকগুনকরা ও সান্দিশকরায় পৃথক দুইটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতদের দাফন করা হয়। হাজার হাজার মানুষ তাদের জানাযায় অংশ নেন। একসাথে এতো জনের জানাযায় অংশ নেয়া স্থানীয়রা স্তব্ধ, শোকাহত।

সকাল ৯টা চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিজওয়ানা মজুমদার শিল্পী, মেয়ে ফারজানা মজুমদার লিজা ও ফারহানা মজুমদার টিজার জানাযা শেষে পারিবারিক কবস্থানে দুইজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়। সেখান থেকে ফারজানা মজুমদার লিজার মরদেহ শ্বশুর বাড়ি সান্দিশকরা নিয়ে যাওয়া হয়।

স্ত্রী ও দুই মেয়ের জানাযায় বাকরুদ্ধ আবদুল মন্নান মজুমদার কোনো কথা-ই বলতে পারলেন না। চোখের জলে নীরবে শেষ বিদায় দিলেন সংসারে আগলে রাখা, মাতিয়ে রাখা প্রিয় সহধর্মিণী ও আদরের সন্তানদের। দীর্ঘ সংসার জীবনের পড়ন্ত বেলায় হঠাৎ এসে একা হয়ে গেলেন তিনি।
এরপর সকাল ১০টায় চৌদ্দগ্রাম পৌরসভার সান্দিশকরা ঈদগাহ মাঠে এনামুল হক পাটোয়ারীর স্ত্রী রুমি বেগম, মেয়ে সাদিয়া হক পাটোয়ারীর সাথে ছেলের বউ ফারজানা মজুমদার লিজার জানাযা শেষে পারিবারিক কবস্থানে তিনটি পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।

এর আগে গত ৪ নভেম্বর রাতে ঢাকা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের উদ্দেশ্যে মাইক্রোবাস নিয়ে রওয়ানা দেন চৌদ্দগ্রাম পৌরসভার সান্দিশকরা গ্রামের এনামুল হক পাটোয়ারীর ছেলে উদয় পাটোয়ারী(৪৩), তার স্ত্রী ফারজানা মজুমদার লিজা(২৪), ছেলে সামাদ পাটোয়ারী(৪), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫) ও শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। রাত আড়াইটায় চৌদ্দগ্রাম থেকে সঙ্গে নেন মা রুমি বেগম, বোন সাদিয়া হক পাটোয়ারী এবং শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে।

বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। আহত হন চালকের আসনে থাকা উদয় পাটোয়ারী, তার ছেলে ও শ্যালক। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে আইসিইউতে থাকা শ্যালক শাহেদ মজুমদার লিশানের অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাউফলে চাঁদা না দেওয়ায় ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ

রাজবাড়ীতে বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী

পাঁচবিবিতে IBWF-এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত: সৎ ব্যবসায়ী তৈরিতে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর

চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার : কাজল

নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

রংপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান: ৭.৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ডও