Thursday , 6 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

প্রাথমিকে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 6, 2025 11:24 am

আবু তাহের , নজরুল বিশ্ববিদ্যালয়:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে শিক্ষার্থীরা গান পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ মিছিল বের করে, যা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে সংগীত বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান সাজিদ বলেন, “প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি থাকে। আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরতে চাই, কিন্তু সাম্প্রতিক এই প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সংস্কৃতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

আরেক শিক্ষার্থী শান্ত বর্মন বলেন, “ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে সংগীতের ভূমিকা ছিল অপরিসীম। সংগীত আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা মোটেও কাম্য নয়।”

শিক্ষার্থী আশিক বলেন, “একটি শিশুর সার্বিক বিকাশে সংগীতসহ সহশিক্ষা কার্যক্রমের ভূমিকা অস্বীকার করা যায় না। ঈদে আমরা সবাই মিলেমিশে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গান গাই—এটাই আমাদের সংস্কৃতি। তাহলে প্রশ্ন থেকে যায়, কার স্বার্থে এই প্রজ্ঞাপন জারি করা হলো?”

উদীচী শিল্পীগোষ্ঠীর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শাহিন আলম বলেন, “বর্তমানের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে আমরা ছোটদের প্রতিভা বিকাশ দেখতে পাই। সরকার এই প্রজ্ঞাপনের মাধ্যমে সেই প্রতিভাকে বাধাগ্রস্ত করছে। আমরা চাই অবিলম্বে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহাল করা হোক।”

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার বলেন, “বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি বিস্তারে সংগীতের অবদান অনস্বীকার্য। সংগীত আমাদের সকল আন্দোলন-সংগ্রামে প্রেরণা যুগিয়েছে। যদি নাট্যকলা ও সংগীতের মতো বিষয়গুলো বাদ দেওয়া হয়, তবে সংস্কৃতি ও ঐতিহ্য বিপন্ন হবে। কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, নইলে আমরা নীরব থাকব না।”

প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে। গত রোববার (২ নভেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

জাবির ১০ নং ছাত্র হলে নবীন শিক্ষার্থীদের বরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্বস্ব লুট

লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

সড়ক দুর্ঘটনায় নিহত অটোচালক অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান

জাবিস্হ জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ ও সম্পাদক মনির

বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার: রিজভী

শরণখোলা উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রার্থী অধ্যক্ষ আঃ আলীমের মোটরসাইকেল শোডাউন

হত্যা মামলায় আটক বেরোবি শিক্ষক, প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

হরিরামপুরে ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উৎযাপন