Wednesday , 5 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জামালপুরে অপহরণ ও ধ*র্ষণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 5, 2025 4:19 pm

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে অপহরণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংগা গ্রামের মুন্না মোনাফের ছেলে মজনু মিয়া (২৫),
২. রান্ধনীগাছা গ্রামের মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯),
৩. মো. আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া (৪০), এবং
৪. ভাংগুনী ডাংগা গ্রামের মো. ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৭)।

রায়ে সন্তুষ্ট হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ভিকটিম মোছা: হাবিবা আক্তার চৈতি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ফেরার পথে জামালপুর সদর উপজেলার রশিদপুর বাজারের পশ্চিম পাশে পৌঁছালে আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

পরদিন ১১ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান ২৭ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের ৭ ও ৭/৩০ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় চারজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন।

প্রায় চার বছর ধরে চলা আইনি লড়াই শেষে আদালত বুধবার এই রায় দেন।

সর্বশেষ - ক্যাম্পাস