Wednesday , 5 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 5, 2025 3:16 pm

আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

আজ বুধবার (০৫ নভেম্বর ) বিকেলে এনায়েতপুরের জালালপুর মুলকান্দি বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রুকন সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান আলী, উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সিরাজগঞ্জ ৬ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, শাহজাদপুর উপজেলা আমির মাওলানা মোঃ মিজানুর রহমান বলেন,আমি আপনাদেরই সন্তান আপনাদের দোয়া এবং ভোটের মাধ্যমে আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি জালালপুরে থেকে যারা শাহজাদপুর কাপড়ের হাটে ব্যবসা করতে যাবে তাদের ব্যবসা-বাণিজ্যের সম্পূর্ণ সুযোগ সুবিধা জামায়াত-শিবির দিবে ইনশাল্লাহ। জালালপুর ইউনিয়নে সকল প্রকার উন্নয়নমূলক কাজ ও রাস্তা ঘাট সংস্কার ও নতুন করে কর্মসংস্থান করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মজলিসের শূরা সদস্য বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, ও জেলা মজলিসে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজা, শাহজাদপুর নির্বাচনী কমিটির প্রধান পরিচালক ও এনায়েতপুর থানা সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন, শাহজাদপুর উপজেলা সেক্রেটারি আব্দুল মালেক, পৌর আমির মোঃ আমিনুল ইসলাম,এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, থানা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন আমির মাওলানা মোঃ ইউসুফ আলী, ইউনিয়ন সেক্রেটারি মোঃ গোলাম মোস্তফা, ,উপজেলা স্মার্ট কমিটির সভাপতি আকরাম আলী, জামায়াতে ইসলামীর নেতা, মোঃ মোতালেবুর রহমান, মাওলানা মোঃ মাহবুব আলম, সাইফুল ইসলাম, আলহাজ্ব আজমত আলী, মোঃ শাহআলম, ডাঃ মোঃ ইদ্রিছ আলম, হাবিবুর রহমান আলাল, প্রমূখ।

বক্তাগন বলেন, যারা মনোনয়ন বানিজ্য করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের পরিবেশ গোলাটে করতে চেয়েছে,দেশের সম্পদ ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা আবার দেশের ভাগ্যের পরিবর্তন করবে। আরোও বলেন চাঁদাবাজ, দূর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই আগামীতে সৎ,যোগ্য, চরিত্রবান লোকদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে ন্যায়, ইনসাফ,আদোল সমাজে প্রতিষ্ঠা করতে হবে। উক্ত সভা সঞ্চালনা করেন জামায়াত নেতা ডাঃ আব্দুল্লাহ মাহমুদ ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার

কুমিল্লা-১১ আসনে সবচেয়ে কম ৯৮ ভোট পেয়েছেন আলমগীর

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সেনা সদস্যের মৃত্যু

আগামী নির্বাচনের মাধ্যমে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়

শহীদ ওসমান হাদির স্মরণে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন

কোম্পানীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে জারি করা আদেশ বাতিল

বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা