Tuesday , 13 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শহীদ ওসমান হাদির স্মরণে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 13, 2026 6:11 am

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এবং তাঁর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে একটি প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় শহরের মার্কেট চত্বরে ‘SALUTING OUR CULTURAL HERO’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করে ছাত্র-জনতা, চাঁপাইনবাবগঞ্জ।

এতে গান, কবিতা, নাট্য পরিবেশনা, আবৃত্তি, গ্রাফিতি ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে শহীদ হাদির জীবন, সংগ্রাম ও সাংস্কৃতিক অবদান তুলে ধরা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, এই আয়োজনের উদ্দেশ্য শুধু শহীদ শরিফ ওসমান হাদির স্মরণ নয়, বরং তাঁর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা। তারা আরও বলেন, এমন বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এ ধরনের হত্যাকাণ্ড বারবার ঘটতেই থাকবে। তাই ন্যায়বিচারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিভিন্ন পরিবেশনায় শহীদ শরিফ ওসমান হাদিকে একজন সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে উপস্থাপন করা হয়। একই সঙ্গে তাঁর আদর্শ ধারণ করে ন্যায়বিচারের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এ সময় ‘তুমি কে? আমি কে? হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’, ও ‘খুনিদের শাস্তি নিশ্চিত করো’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মসূচিস্থল।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন জুলাই ছাত্রনেতা আল- বশরি সেহান, সাব্বির আহমেদ, মোত্তাসিন বিশ্বাস, রবিউল ইসলাম, মাহাদি রহমান, আব্দুর রাহিম, বায়েজিদ ইসলামসহ বিভিন্ন বয়সী শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশ মাত্র ১০টি দেশে : জাতিসংঘ প্রতিবেদন

তারেক রহমান কে কটুন্তুির প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি

সাত বিষয়ে ৬০ নম্বরে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ

প্রধান বিচারপতির নিয়োগসহ ৩টি বিষয়ে আলোচনায় ঐকমত্য কমিশন

দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা, থাকছে অতি বর্ষণের শঙ্কা

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে

ঈদগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার মিনা মাহমুদা এর দায়িত্ব গ্রহণ