Wednesday , 5 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুড়িগ্রাম এবি পার্টিতে বিভিন্ন দলের নেতাকর্মী সহ তিন শতাধিক ব্যাক্তির যোগদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 5, 2025 2:38 pm

কুড়িগ্রাম প্রতিনিধি:

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ তিন শতাধিক ব্যাক্তি সদস্য ও কর্মী হিসেবে যোগদান করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের সবুজ পাড়াস্থ দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সদস্য ও কর্মী যোগদান অনুষ্ঠানে এবি পার্টির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দীক ও কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন ফুলের তোড়া দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন।

এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দীক। অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজর আলী, যুগ্ম সদস্য সচিব একরাম আলী, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুস সালাম,
রাজারহাট উপজেলা আহ্বায়ক এ্যাড. সাজ্জাদুল ইসলাম সাগর প্রমুখ।

অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী কাশিপুর ইউনিয়ন আহ্বায়ক মেহেরুল ইসলাম, ইউনিয়ন সদস্য সচিব আলতাফ হোসেন।

অনুষ্ঠানে ছাত্র পক্ষের ৩০ জন সদস্য সহ জেলা ও উপজেলা কমিটির অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মুরাদনগরে উপজেলা প্রশাসনের ধারাবাহিক মোবাইল কোর্ট ও অভিযান

কালাইয়ে ডাকাতি ও হত্যাচেষ্টার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

সদরপুরে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

শৈলকুপায় ৩ মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত

ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি

জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ এলাকা ঘোষণা

মাদারীপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ