Wednesday , 29 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দুমকিতে যুবদলের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 29, 2025 3:17 pm

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পরিবেশের পরিচ্ছন্নতা সংরক্ষণ ও স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে পটুয়াখালীর দুমকিতে পীরতলা খাল পরিষ্কার অভিযানে নেমেছে যুবদল।

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পিরতলা খালের দুমকি একে হাইস্কুল এলাকা থেকে পীরতলা বাজার পর্যন্ত দীর্ঘ অংশে এ কার্যক্রম পরিচালিত হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আহসান ফারুক, সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান খান, যুগ্ন আহবায়ক লাল মিয়া,যুগ্ন আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, যুগ্ন আহবায়ক সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, সাবেক প্রচার সম্পাদক খালিদ রাফি, সদস্য রিয়াদ, জনতা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল, ঈসা শরীফ সহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অভিযানে অংশগ্রহণকারীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খালের জমে থাকা কচুরিপানা, পলিথিন, প্লাস্টিক ও নানান ধরনের বর্জ্য অপসারণ করেন। এতে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সহযোগিতা করেন।

পরিচ্ছন্নতা অভিযানে সার্বিক তত্ত্বাবধানে থাকা সাবেক সদস্য সচিব রিপন শরীফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ উদ্যোগে কাটা এই পীরতলা খাল এভাবে অচল হতে দেয়া যায় না, আমরা তার আদর্শকে ধারণ করে এই পরিচ্ছন্নতা অভিযান হাতে নিয়েছি,এই অভিযান চলবে। এই কাজে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানাই।

যুবদল নেতা সাইদুর রহমান খান বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার নয়, জনগণের কল্যাণেও কাজ করা উচিত। খাল পরিষ্কারের এ উদ্যোগের মাধ্যমে আমরা পরিবেশ সচেতনতা বাড়াতে চাই এবং তরুণ সমাজকে সমাজসেবামূলক কাজে যুক্ত করতে চাই।”

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, পিরতলা খালটি দীর্ঘদিন অব্যবস্থাপনায় পড়ে থাকায় পানি চলাচল বন্ধ হয়ে যায় ও দুর্গন্ধে চারপাশের পরিবেশ নষ্ট হয়ে পড়ে। এ অবস্থায় যুবদলের উদ্যোগে পরিষ্কার অভিযান শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয় ব্যবসায়ী বশির উদ্দিন হাওলাদার বলেন, “এই খালটি পরিষ্কার থাকলে শুধু পরিবেশই নয়, বাজারের আশপাশও সুন্দর থাকবে। যুবদলের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।”

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, যুবদলের এমন উদ্যোগে এই খালটি পুরনো রুপ ফিরে পাবে বলে আমরা আশাবাদী, তাদের এমন কার্যক্রমে আমরা এলাকাবাসী অনেক খুশী।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে গেলে দুমকি হবে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

হরিরামপুরে ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উৎযাপন

প্রধান উপদেষ্টা সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

মোহনগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার লাশ উদ্ধার

‘ধর্ষণ’ শব্দ নিয়ে আপত্তি, দুঃখ প্রকাশ করে যা বললেন ডিএমপি কমিশনার

চৌদ্দগ্রামে সাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে পাটানন্দী চ্যাম্পিয়ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে পথপ্রাণীদের নীরব অভিভাবক ‘এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি’

নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও ব্র্যাকের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁদাবাজির ঘটনায় ল্যাব অপারেটর আহত