Tuesday , 28 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মোংলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 28, 2025 4:12 pm

মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:

মোংলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোংলা উপজেলা ও পৌর শাখার আয়োজনে সকাল ৭টায় দলীয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

পরে বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহরের শ্রমিক কর্মচারী সংঘে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ঈমান হোসেন রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজাউদ্দিন মোল্লা সুজন।

এসময় বক্তারা বলেন, গত ১৭ বছর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন রাস্তায় কোন প্রোগ্রাম করতে পারেনি। কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করেছে। এখন আমাদের একটাই টার্গেট, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে দিনের ভোটে গোপন ব্যালটের মাধ্যমে সকলের আস্তা অর্জন করে আমাদের জিততে হবে। আগামী দিনে যেন পৌরসভার প্রত্যেকটি সেন্টারে যুবদল বিএনপির ভ্যানগার্ড হিসেবে কাজ করে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা নিয়ে মাঠে কাজ করছি। আমরা একটা পরিস্কার ম্যাসেজ দিতে চাই, বিএনপি যাকে নমিনেশন দিবে আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এবং ধানের শীষের প্রার্থীকে জয়ী করবো।

এসময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ খোরশেদ আলম, পৌর যুবদলের সদস্য সচিব এম,এ কাশেম, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ আলাউদ্দিন, মোংলা পৌর যুবদল নেতা রতন মাহমুদ, খালিদ মাহমুদ সোহাগ, বি,এম ওয়াসিম আরমান, মাসুম ভুইয়া, সুমন মল্লিক ও মোঃ বাপ্পারাজসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

টেকসই শিল্প ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের যাত্রা শুরু

ভারতের নিয়ন্ত্রিত নদীর পানি পাকিস্তান পাবে না: নরেন্দ্র মোদি

রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

বাংলাদেশে হত্যা, খুন ও গুমের রাজনীতি আর চলবে না- মোঃ জাহিদুল ইসলাম

জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

ঠাকুরগাঁওয়ে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

চৌদ্দগ্রামের মসজিদ গুলোতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

জাবিতে নবীনদের বরণ করতে তিনদিন ব্যাপী নাট্যউৎসব

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রসাদপুর দলিল লেখক সমিতির উদ্দোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

একবিংশ শতাব্দীতে এসেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি- শামসুল আলম বাহাদুর