Tuesday , 28 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রংপুরে জাপা ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 28, 2025 5:14 am

রংপুর প্রতিনিধি:

রংপুরে জাতীয় পার্টির শতাধিক নেতা-কর্মী বিএনপির পতাকাতলে যোগ দিয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর গুপ্তপাড়া এলাকায় মহানগর বিএনপি আহ্বায়ক সামসুজ্জামান সামুর ব্যক্তিগত কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয় পার্টি ত্যাগ করা নেতারা সামসুজ্জামান সামুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। মহানগর বিএনপি আহ্বায়ক সামু নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকারীদের মধ্যে ছিলেন— মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, ৩৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ-সভাপতি দুদা মিয়া, সহ-সভাপতি আহিয়াত, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, শাহাজাদা, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ারসহ শতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, জামিল খান, শামসুদ্দোহা সাজু, সাবেক তামপাট ইউনিয়নের হাসান আলী মিয়া, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া ও সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

দুমকী পুলিশের অভিযানে সোয়া ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

বিলুপ্তির পথে দুইশত বছরের মঠ আদলে শিব মন্দির

দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, অতঃপর…

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ কুখ্যাত সদস্য গ্রেফতার

‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা

মাভাবিপ্রবিতে নরসিংদী জেলা ছাত্র পরিষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

বরিশাল বিশ্ববিদ্যালয় হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ববির ৪ হল প্রশাসনের ঈদ আয়োজন

আমতলীতে কম্পিউটার গাড়িতে প্রযুক্তি প্রশিক্ষণ