Tuesday , 21 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাঘাইছড়িতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় চরম আতঙ্কে এলাকাবাসী

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 21, 2025 9:25 am

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটির) প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাহিল্যা কবিরপুর এলাকায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিত হামলায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত ১০টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, জজ মিয়ার বাড়িতে হঠাৎ সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং অন্তত ২০ থেকে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় নারী-পুরুষ ও শিশুরা প্রাণভয়ে চারদিকে ছুটোছুটি করে নিরাপদ আশ্রয় খোঁজেন।

এ ঘটনায় আমতলী, মাহিল্যা ও কবিরপুর এলাকার সর্বত্র তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু সশস্ত্র গোষ্ঠী এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনার পরদিন মঙ্গলবার (২১ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (বাঘাইছড়ি উপজেলা শাখা) এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করে সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত।

বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ আবছার হোসেন প্রশাসনের প্রতি আহ্বান জানান— হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং উক্ত এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদার করার জন্য।

তারা আরও বলেন, “ভবিষ্যতে মাহিল্যা, আমতলী ও কবিরপুর এলাকায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তবে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে।” নাগরিক পরিষদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়— “সন্ত্রাসীরা যে দলের বা সম্প্রদায়েরই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”

সংগঠনটি আরও জানায়, খাগড়াছড়ি জেলার মতো কোনো অস্থিতিশীল পরিস্থিতি যাতে বাঘাইছড়িতে সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে এখনই দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এলাকাবাসীর অভিমত, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আপাতত স্থানীয়রা নিরাপত্তার আশায় প্রশাসনের দিকেই চেয়ে আছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা তাহেরী

মোংলায় হাতপাখার নির্বাচনী প্রচারণা

শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পরিদর্শনে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম

মোবাইল কোর্টের বিশেষ অভিযান: মুরাদনগরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট

পত্নীতলায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ২ জন

পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ

‘শয়তানের নিঃশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ এর শিকার সদরপুরের শহীদুল

চৌদ্দগ্রামে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

ছাদ ধসের কারণ জানতে নজরুল বিশ্ববিদ্যালয়ে ইউজিসির পরিদর্শন