Sunday , 19 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মুন্সিগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের মাঝে উপহার বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 19, 2025 12:57 pm

সীমান্ত হাসান রাকিব, প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে মেধাবী শিক্ষার্থী ও অসহায়-দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় রামপাল ইউনিয়নের বছিরুননেছা উচ্চ বিদ্যালয় মাঠে রামপাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে একে একে অতিথিরা শুভেচ্ছা ও প্রেরণামূলক বক্তব্য রাখেন।

রামপাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. ইব্রাহীম আহমেদ তপুর তত্ত্বাবধানে রামপাল ইউনিয়নের বছিরুননেছা, শ্যামনলিনী ও রামপাল উচ্চ বিদ্যালয়ের মোট ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এছাড়া এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় একটি হুইলচেয়ার, এক বিধবা নারীর হাতে সেলাই মেশিন, বৃদ্ধা মহিলাদের মাঝে বিতরণ করা হয় ৬০টি জায়নামাজ, এবং ইউনিয়নের বিভিন্ন মসজিদে ৭২টি ছাতা ও কৃষকদের জন্য ২০টি কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ, ভিপি মাসুম, চর কেওয়ার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ফকির, জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জামাল, দপ্তর সম্পাদক নিপু হোসেন, রামপাল কলেজ ছাত্রদলের সভাপতি সাগর ভুইয়া ও সাধারণ সম্পাদক রেজাউল মিশুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মোংলায় ইবতেদায়ী বৃত্তিতে শ্রেষ্ঠত্ব ও ট্যালেন্টপুলে বৃত্তি পেল জয়মনির তাইবা

শিক্ষার্থীদের অধিকারের আদায়ে কুবিতে ‘প্রভাতী’র যাত্রা শুরু

চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু

ড. ইউনূসকে সরে দাঁড়ানোর আহ্বান আব্দুস সালাম আজাদের

নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন

কোম্পানীগঞ্জে হযরত শাহ আরফিন (রহ.) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ৯ম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন সম্পন্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

শুক্রবার ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ

একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করলো এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীরা

ঘোড়াঘাটে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন