Monday , 13 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 13, 2025 6:39 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) ছয় মাস মেয়াদী এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল শাহ সিবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আমিরুল ইসলাম সোহান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মনিরুল ইসলাম সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাতুল ইসলাম অভি, সাংগঠনিক সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, দপ্তর সম্পাদক মো. হোসাইন চৌধুরী, অর্থ সম্পাদক অমি দেব নাথ, এবং প্রচার সম্পাদক আমির হোসেন আসিফ।

নতুন সভাপতি নাজমুল শাহ সিবলু বলেন, “দায়িত্ব আল্লাহ তা’য়ালার এক নিয়ামত। ক্ষুদ্র মানুষ হয়েও এত বড় দায়িত্ব পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। নজরুল বিশ্ববিদ্যালয়ের ৫৭ একরে চট্টগ্রাম বিভাগীয় অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। সবার দোয়া চাই, যেন নতুন এই পথচলা সফল হয়।’

সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সোহান বলেন, ‘সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়া আমার জন্য শুধু একটি সম্মান নয়, বরং এটি একটি প্রতিশ্রুতি। আমাদের সংঘের উন্নয়ন, ঐক্য ও সেবার জন্য আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করছি। সবার সহযোগিতা, পরামর্শ ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

গবেষণা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনের ঐতিহাসিক চুক্তি

শিবচরে মাদকের ভয়াবহতা রোধে স্মারকলিপি দিলো বিএনপি

জয়মনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলিয়াস স্টোর

অসহায় রফিকুল ইসলামের পাশে আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ-মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর সহায়তা