Thursday , 9 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পবিপ্রবিতে ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’-এর কার্যক্রম সাময়িক স্থগিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 9, 2025 6:08 am

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’-এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশীদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকদের সংগঠন ইউট্যাব ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর সদস্যদের এক জরুরি যৌথ সভা ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশীদের সভাপতিত্বে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ে ‘‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’’ নামে গঠিত সংগঠনটির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনান্তে সংগঠনটির বৈধতা সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব বরাবর পত্র প্রেরণ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলীয় ঐক্য রক্ষার স্বার্থে সংগঠনটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল যাতে দলীয় ঐক্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পুলিশের ভয় দেখিয়ে যুবদল নেতার গহনা নেওয়ার অভিযোগ

কক্সবাজারে সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রী মৃত্যু, বিদ্যালয়ে শোকের ছায়া

সন্দ্বীপে পৌর বিএনপির আহবায়ক “রিপন তালুকদার” এর শোকসভা অনুষ্ঠিত

ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে জরিমানা ও কড়া হুঁশিয়ারি

সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১

শেরপুরে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ

ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি

‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশে ৯ম কুমিল্লা বিশ্ববিদ্যালয়