আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

রংপুরে আসন পুনঃনির্ধারণে জনরোষ, সদর আসনেই চাই ৯নম্বর ওয়ার্ড

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণকে ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ মিছিল বের করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন।

আন্দোলনকারীরা ৯নম্বর ওয়ার্ডকে পুনরায় রংপুর সদর আসনে সংযুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, স্থানীয় বাসিন্দা আহসান হাবীব লিমন, আলমগীর শাহীনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, নির্বাচন কমিশনের নতুন গেজেটে সিটি কর্পোরেশনের ৯নম্বর ওয়ার্ডকে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ এই ওয়ার্ড রংপুর সদরের প্রাণকেন্দ্র থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে বাসিন্দাদের কেন ২৫ কিলোমিটার দূরের রংপুর-১ আসনে যেতে হবে, তা এলাকাবাসীর কাছে বোধগম্য নয়। এ সিদ্ধান্তকে তারা স্থানীয় জনগণের স্বার্থবিরোধী বলে আখ্যা দেন।

সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “রংপুর সদর আসনে সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ড থাকা উচিত। কিন্তু ২০১২ সালে হঠাৎ করে ৮টি ওয়ার্ড রংপুর-১ আসনে যুক্ত করা হয়। এবার বৃহত্তম ৯নম্বর ওয়ার্ডকেও সেই আসনে যুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।”

তিনি আরও বলেন, “জনগণের মতামত নেওয়া ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মেনে নেওয়া যায় না। আমরা এই গেজেট প্রত্যাখ্যান করছি এবং সব ওয়ার্ডকে সদর আসনে ফিরিয়ে আনতে আন্দোলন ও আইনি লড়াই চালিয়ে যাব। দাবি দ্রুত না মানলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”

সমাবেশ শেষে আন্দোলনকারীরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলামকে একটি স্মারকলিপিও দেন।

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক‌ই পরিবারের ১০ জনসহ নিহত ১৩

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত