Tuesday , 23 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুবিতে কুকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 23, 2025 9:47 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা ‘ দাবি মোদের একটাই কুকসুর রোডম্যাপ চাই ‘, ‘কুকসু মোদের অধিকার রুখে সাধ্য কার ‘, ‘নো মোর ন্যাপ উই ওয়ান্ট রোডম্যাপ ‘ ইত্যাদি বলে স্লোগান দেন।

এ ব্যাপারে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ ভুঁইয়া বলেন, আমরা দীর্ঘদিন যাবত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু ) নির্বাচন নিয়ে আন্দোলন করছি, কিন্তু তা ফলপ্রসু হচ্ছে না। এই নিয়ে প্রশাসন প্রতিনিয়ত কালক্ষেপণ করে যাচ্ছে । তাই আমরা আজকের অবস্থান কর্মসূচির মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচনকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনে এখতিয়ার ভুক্ত করে আগামী সিন্ডিকেট সভার মাধ্যমে দ্রুত কুকসু নির্বাচনের রোডম্যাপ দিত হবে এবং আগামী একমাসের মধ্যে কুকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।

পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১ – ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব হোসাইন বলেন, ‘ শিক্ষার্থীদের একটা কন্ঠস্বর প্রয়োজন। শিক্ষার্থীদের দাবিদাওয়া ও সকল অধিকার নিয়ে কথা বলার জন্য একটা প্লাটফর্ম প্রয়োজন। বিগত দিনে কোনো সরকারই কখনো চায় নাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা হোক,তারা চায় নাই শিক্ষার্থীরা তাদের মেন্ডেট নিয়ে কথা বলুক।সবাই চেয়েছে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে।’

তিনি বলেন আরো বলেন ,’আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা তা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চালু হওয়া উচিত কিন্তু আমরা এটা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি।ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এটা চালু করা সম্ভব। কুকসু নির্বাচন নিয়ে এসব তালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে কুকসু রোডম্যাপ দিতে হবে। রোডম্যাপ নিয়ে তাদের কি আকাঙ্খা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা চাই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কুকসু নির্বাচন অনুষ্ঠিত হোক।’

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সালমানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়মনি উইনার্স ক্লাব সেমিফাইনালে

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার-নকলায় ৭ই নভেম্বর পালন

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল-অটোবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১

বান্দরবান জেলা ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে শিক্ষা সামগ্রী বিতরণ

কালাইয়ে যুব বিভাগের প্রাণবন্ত প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

শৈলকূপায় দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা

নিখোঁজ ছোটভাইকে খুঁজে বেড়াচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম

কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক