Monday , 22 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাদারীপুরে সার্বজনীন পৌর মহাশ্মশানের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 22, 2025 7:18 am

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর পৌরসভার সার্বজনীন পৌর মহাশ্মশানের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “সার্বজনীন মহাশ্মশান কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক অবকাঠামো। এর উন্নয়ন হলে সবার জন্য সমানভাবে সুফল বয়ে আনবে।” তিনি আরও জানান, এই উন্নয়নকাজ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ হবে।

অতিথিরা মনে করেন, মহাশ্মশানের আধুনিকায়ন শুধু পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত করবে না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতিও আরও সুদৃঢ় করবে।

স্থানীয় বাসিন্দারাও উন্নয়নকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত সময়ে কাজ সম্পন্ন হলে মাদারীপুর পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সামাজিক অবকাঠামো আধুনিক রূপে গড়ে উঠবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জকসুর জন্য ৫ সদস্যদের নির্বাচন কমিশন গঠন

সামসুজ্জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

চৌদ্দগ্রামে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারীর আগমনে স্বাগত মিছিল

স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

গণকবরস্থান রক্ষার দাবিতে চৌদ্দগ্রামে বিক্ষোভ

শৈলকূপায় দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা

তীব্র শীতে স্থবির জনজীবন বেশি ঝুঁকিতে ডিমলার শিশু ও বয়স্করা

অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

কালকিনিতে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত