Saturday , 20 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সঠিক ক্যারিয়ারের নির্দেশনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে রোডম্যাপ টু সাক্সেস

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 20, 2025 7:06 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোটারেক্ট ক্লাবের আয়োজনে ও বিকাশ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার নির্দেশনামূলক সেশন “রোডম্যাপ টু সাক্সেস”।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তালায় সেশনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসেন সরকার, প্রক্টর ড. মোঃ মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর মোঃ তরিকুল ইসলাম জনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের ক্লাস্টার হেড মোঃ খালিদ হোসাইন।

অনুষ্ঠানের প্রধান বক্তা মোঃ খালিদ হোসাইন তার বক্তব্যে বিকাশের ওয়ার্কিং সেক্টর যেমন: টেলিকম পেমেন্টস, বিজনেস সেলস, পে রোল বিজনেস, ডিস্ট্রিবিউশন ও রিটেইল বিজনেস, সরকারি ও ইউটিলিটি বিল পেমেন্টস, মার্চেন্ট ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেন। এছাড়া শিক্ষার্থীদের সিভিতে হওয়া ছোট থেকে বড় ভুল নিয়েও তিনি কথা বলেন। বিকাশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলে তিনি শিক্ষার্থীদেরকে সহশিক্ষা কার্যক্রমে ও কথা বলার দক্ষতার উপর গুরুত্বারোপ করেন। বক্তব্যের শেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তিনি সেশনটি শেস করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের রেজিওনাল অফিসার এম. এম হাসান মাহমুদ ও অন্যান্য কর্মকর্তারা। স্বাগত বক্তব্য প্রদান করেন রোটারেক্ট ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব হোসাইন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবটির সভাপতি মো: মুকিতুল ইসলাম সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ঘোড়াঘাটে বিদায়ী ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

শারদীয় দুর্গোৎসব শুরু কাল; প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ

জয়পুরহাটে পাঁচবিবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত

চবি শিবিরের নতুন নেতৃত্বে ইব্রাহীম রনি ও পারভেজ

অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত

বিশ্ববিদ্যালয় দিবসের মঞ্চে জবি শিক্ষার্থী জুবায়েদের জানাজা সম্পন্ন

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে সাড়ে ৭ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

এবার শেখ হাসিনার ছবি লাগানো ডাস্টবিনে ময়লা ফেললেন উপদেষ্টা আসিফ