Tuesday , 16 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মাকসু’র প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা প্রশাসনের: ক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধনে

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 16, 2025 10:48 am

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাকসু আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. আক্তারুজ্জামান সাজু বলেন, আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সংগ্রাম করে আসছি। আমাদের সুস্পষ্ট দাবিগুলো হলো (১) গঠনতন্ত্র প্রণয়ন, (২) নির্বাচনী রোডম্যাপ প্রকাশ, (৩) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র একটি কমিটি গঠন করলেও এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেনি। আমরা গত রবিবার পর্যন্ত সময়সীমা দিয়েছিলাম। প্রতিবারের মতো এবারও প্রশাসন প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি।

তিনি আরও বলেন, পূর্ব ঘোষিত সতর্কবার্তার ভিত্তিতে আজ আমরা মানববন্ধন কর্মসূচি পালনে বাধ্য হয়েছি। এই কর্মসূচি আমাদের দৃঢ় অবস্থানের প্রকাশ। তবে আমরা শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দরবার হলে একটি ছাত্র সম্মেলনের আয়োজন করব। সেখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মাকসুর রূপরেখা কেমন হতে পারে তা নিয়ে আলোচনা হবে। খুব দ্রুতই আমরা সম্মেলন আয়োজক কমিটি গঠন করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইমাম হোসেন বলেন, রিজেন্ট বোর্ডের অনুমোদনক্রমে একটি উচ্চতর কমিটি এ বিষয়ে কাজ করছে। ইতোমধ্যে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। কমিটি মাকসু-সংক্রান্ত আইনি দিক ও গঠনতন্ত্র প্রণয়ন নিয়ে কাজ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে কমিটির আহ্বায়ক বা সদস্য সচিবের সাথে কথা বলা যেতে পারে।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকায় তারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসন দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শাহজাদপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

বেগমগঞ্জে জাকির হত্যা মামলার আসামি রাকিব গ্রেপ্তার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুয়েটে ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা, আন্দোলনে শিক্ষার্থীরা

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

পুঠিয়ায় বাস তল্লাশিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪১

রামগতিতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার