Friday , 12 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে EDGE প্রোগ্রামের এর সমাপনী অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 12, 2025 4:26 pm

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘EDGE Digital Skills Training Program-2025’ এর সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের নীচ তলায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও অন্যান্য কিট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ প্রোগ্রাম তরুণ সমাজকে অদক্ষ থেকে দক্ষ এবং দক্ষ থেকে অতি দক্ষ জনশক্তিতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের অন্যতম লক্ষ্য হলো এই ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের জিডিপি বৃদ্ধি করা এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করা।

তিনি আরও বলেন, এই প্রোগ্রামের ধারাবাহিকতা বজায় থাকলে দেশের বিপুল সংখ্যক তরুণ ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে আহ্বান জানান, যাতে ত্রিশাল ও ময়মনসিংহের মানুষও এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হতে পারে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. কামাল। সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সুজন আলী।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে, দেশের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় ২০২৪ সালের মার্চ মাসে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে ২৯টি ব্যাচে মোট ৭২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণার্থীরা মাইক্রোসফট অফিস প্যাকেজ, পাইথন প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের উপর বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করেন। এর মধ্যে ২১ ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। গত মাসে প্রথম ৮ ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র ও একটি ব্যাগ, নোটবুট ও কলম প্রদান করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

আজ বিশ্ব পরিবেশ দিবস

কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ

চৌদ্দগ্রামে জেঠার বিরুদ্ধে এতিমের সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ

জৈন্তাপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের নোটিশ

মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত,

বৃত্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান

কুড়িগ্রামে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শনে এনসিপির নেতৃবৃন্দ

গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক