Monday , 8 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবচরে ব্যাংক গ্রাহকের টাকা চুরি, হাতেনাতে ধরা পড়লো চোর

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 8, 2025 1:47 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

আজ সোমবার দুপুরে মাদারীপুরের শিবচর বাজারে ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় এক মহিলার ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পরে পুলিশের হাতে তুলে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকজন গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলে বাজার এলাকায় বের হন। এসময় এক যুবক সুযোগ বুঝে এক মহিলার ব্যাগ কেটে টাকা বের করার চেষ্টা করে। মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলে।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানান, সম্প্রতি বাজার এলাকায় একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে যারা ব্যাংক থেকে টাকা তোলা গ্রাহকদের লক্ষ্য করে ফাঁদ পাতে। আজকের ঘটনার মাধ্যমে এ চক্রের কর্মকাণ্ড স্পষ্ট হয়েছে বলে তারা মনে করেন।

শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত চোরকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে স্থানীয়রা ব্যাংক থেকে টাকা উঠিয়ে একা চলাফেরা না করা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ব্যাংক ও বাজার এলাকায় নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ ও জনপ্রতিনিধিরা সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো গতিবিধি দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিতে অনুরোধ করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শুক্রবার ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

চৌদ্দগ্রামে শিশু ধর্ষক গ্রেফতার

দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন নুরুদ্দীন

কুকসুর রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ

নিরাপত্তা আগে, পরে কাজ : কালীগঞ্জে নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গাংনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিষেধাজ্ঞায় দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে নৌকা মেরামতের কাজে