Thursday , 21 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 21, 2025 3:42 am

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

​বুধবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের নির্মাণাধীন ছাত্রী হল থেকে আতাউল্লাহ (১৭) নামের এক তরুণকে এক ব্যাগ কাটা রডসহ আটক করেন নিরাপত্তাকর্মীরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে রাহাত মুন্সী (২১) নামের আরেকজনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়, এরপর তাকেও আটক করা হয়। আটক হওয়া এই দুজনই দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা।​

জানা গেছে, গত রাত ১২টার দিকে সিসিটিভি ফুটেজে তাদের গতিবিধি দেখা যায়। এরপর ভোর ৬টার দিকে আতাউল্লাহ রড নিয়ে হল থেকে বের হওয়ার সময় ধরা পড়েন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া জানান, আনসার কমান্ডারের মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং আতাউল্লাহকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর রাহাত মুন্সীর সংশ্লিষ্টতা নিশ্চিত হলে তাকেও আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানিয়েছেন, আটক হওয়া দুজনের পরিবারকে ডেকে আনা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপন এর আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ হারালেন জেলে

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনে কাজ করার অঙ্গীকার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বাঘাইছড়িতে তাতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও আলোচনা সভা

মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে আল মুসাইদাহ ফাউন্ডেশনের উপহার

সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

৪৫ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন প্রত্যাখান বেরোবি শিক্ষাথীদের