Saturday , 2 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুড়িগ্রামে জুলাই গণ-অভ্যুত্থান স্মরনে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 2, 2025 1:36 pm

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে “ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরনে রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগীতায় অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন, কুড়িগ্রাম টিটিসি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ সেন্টার রংপুর, প্রবাসী কল্যাণ ব্যাংক, কুড়িগ্রাম।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহফুজার রহমান, বিজিবির পরিচালক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, টিটিসির অধ্যক্ষ এএসএম রেজাউল করিম সহ টিটিসির অনান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ও জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী আরও দুই প্রবাসীকে পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত