আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

রাজধানীর মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় জাবি উপাচার্যের শোক

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, এই দুর্ঘটনায় পাইলট, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ যারা প্রাণ হারিয়েছেন তা খুব বেদনার ও দুঃখের। এই ক্ষতি অপূরণীয়। উপাচার্য শোকসন্তপ্ত সকল পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন উপাচার্য তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামীকাল (২২ জুলাই, ২০২৫) সরকার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত জুলাই গণঅভু্যত্থান এর বর্ষপূর্তি অনুষ্ঠানের অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধনসহ সকল কর্মসূচি স্থগিত থাকবে।

এছাড়াও বলা হয়, আগামীকাল সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস পালন নিমিত্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে তবে পূর্বনির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। নিহত ও আহতদের জন্য বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক‌ই পরিবারের ১০ জনসহ নিহত ১৩

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত