Sunday , 29 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হাইওয়ে হোটেলে ক্রেতা সেজে মাদক উদ্ধার, চারজনকে কারাদন্ড

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 29, 2025 10:37 am

 

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রাক হোটেল গুলোতে মাদকের ক্রেতা সেজে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্দ্বার করা হয়। এবং চারজনকে কারাদন্ড দেয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসারের ৪টি বাইক ও ১টি ভাড়া করা ট্রাক নিয়ে মোট ৫টি দলে (প্রতি দলে ২/৩জন) ভাগ হয়ে মাদকদ্রব্যের ক্রেতা সেজে শনিবার (২৮ জুন) রাত ৯ ঘটিকা থেকে রাত ২ ঘটিকা পর্যন্ত মহাসড়কের চৌদ্দগ্রাম ঘোলপাশা এলাকার বিভিন্ন হোটেলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনাবাহিনী ও ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনী এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউএনও কর্তৃক গঠিত ক্রেতা দল কয়েকটি হোটেল থেকে প্রথমে কিছু টাকার মাদকদ্রব্য ক্রয় করেন।

এরপর অভিযান চালিয়ে ৯১ পুরিয়া গাঁজা এবং ৩৮ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ ৪জনকে আটক করা হয়। এসময় হোটেল মালিক ও ম্যানেজাররা পালিয়ে যায়।

বাবুর্চি বাজারের জমজম হোটেল থেকে আটক করা ৪জন আসামীকে মোবাইল কোর্ট আইনের তফসিল ভুক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী প্রত্যককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০টাকা করে অর্থদণ্ডসহ উভয় দণ্ডে দন্ডিত করা হয়।

আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের নিকট হস্তান্তর করা হয় এবং সেগুলো পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতে ধ্বংস করার নির্দেশ প্রদান করা হয়।হাইওয়ে হোটেলে মাদকের ক্রেতা সেজে উপজেলা প্রশাসনের অভিযান।

এলাকাবাসী জানান এর আগে জমজম হোটেলের মালিককে ৪ কেজি গাঁজাসহ আটক করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রতিরোধই পারবে পুরো সমাজকে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্তি দিতে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাবি প্রেসক্লাবের সাথে জাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ; পারস্পরিক সহযোগিতার আশ্বাস

কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়ার হাট : দক্ষিণবঙ্গের বৃহত্তম সাপ্তাহিক বাজার

অযত্ন-অবহেলায় জরাজীর্ণ নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত

মাদারীপুরে ডিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন সভাপতি সৌরভ, সম্পাদক রলিন

সৌদি আরবে পৌঁছেছেন ১৮,৪৮৯ হজযাত্রী

কটিয়াদীতে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার