Wednesday , 25 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবির হল থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 25, 2025 10:48 am

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হলের টয়লেটের ফলস সিলিংয়ের ওপর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে হল প্রশাসন। পরে এটি আশুলিয়া থানায় ইনচার্জ অফিস্যারের কাছে হস্তান্তর করা হয়।

আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহীদ সালাম-বরকত হলের এ-ব্লকের পশ্চিম দিকে অবস্থিত টয়লেটের ফলস সিলিং পরিষ্কার করার সময় অস্ত্রটি দেখতে পান পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু। পরে তিনি হল অফিসে জমা দেন। হল প্রশাসন থেকে পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ এসে অস্ত্রটি জব্দ করে।

এ বিষয়ে পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু বলেন, ‘আজ কাজ করার জন্য হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে যাই। সেখানে ওয়াশরুমে সুইপিং করার সময় ফলস সিলিংয়ের ওপর থেকে লাঠি-ঝাড়ু বের করতে গিয়ে একটি কাঠের বাটযুক্ত পুরাতন আগ্নেয়াস্ত্রও বের হয়ে আসে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি হল অফিসকে অবহিত করি।’

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল বলেন, ‘এটি একটি দেশীয় পুরাতন কাঠের বাটযুক্ত পাইপগান। এর দৈর্ঘ্য বাটসহ ২৩ ইঞ্চি।এ বিষয়ে শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল হালিম বলেন, ‘এ বিষয়ে সকালে জানার পরপরই আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করি। প্রক্টর অফিস থেকে নিরাপত্তা কর্মকর্তা এবং আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে আমরা তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আংশিক কমিটি ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতিক

নওগাঁর বদলগাছী কৃষক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রধান উপদেষ্টা সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: আবু সাঈদের বাবার প্রতিক্রিয়া

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

“বজ্রাঘাতে কৃষকের মৃত্যু: সাতকানিয়ায় মর্মান্তিক ঘটনায় নলুয়া ইউনিয়নে শোক”

শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত