Thursday , 12 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

উল্লাপাড়ায় নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 12, 2025 2:20 pm

মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে সাব্বির হোসেন (৮) নামে এক শিশু।
সে বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে এবং পূর্ব দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পরদিন বাবা-মায়ের সঙ্গে শ্রীকোলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে সাব্বির। বুধবার সকাল ১১টার দিকে সে নানীর সঙ্গে শ্রীকোলা এলাকায় বিল সূর্য নদীতে গোসল করতে যায়।
একপর্যায়ে পা পিছলে গভীর পানিতে পড়ে যায় এবং সেখানেই নিখোঁজ হয় সাব্বির। খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনেরা নদীতে জাল ফেলে প্রায় তিন ঘণ্টা ধরে উদ্ধার তৎপরতা চালান। অবশেষে বেলা ২টার দিকে নদীর এক পাশে ভেসে ওঠে সাব্বিরের মরদেহ।
সাব্বিরের চাচা সাদ্দাম হোসেন জানান, ঈদ উপলক্ষে বাবা-মা’র সঙ্গে নানার বাড়িতে বাড়াতে এসেছিলেন। সাব্বির নানীর সঙ্গে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস