Thursday , 22 May 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণা: ইশরাক হোসেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সেখানে ট্রাকের ওপর স্থাপিত অস্থায়ী মঞ্চে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন। পাশাপাশি আদালতের রায় দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকারকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘আজ হাইকোর্টের রায় শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত রাখব।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে যে তারা (সরকার) কী করে। তাদের যে কর্মকাণ্ড, সেটার ওপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে।’

ইশরাক হোসেন আরও বলেন, ‘একটা জিনিস স্পষ্ট বলতে চাই, রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা। আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবি করেছিলাম, ছাত্র দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না, সেই দাবি ।’

ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি শুরু হয় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। আজ তাঁরা রাজধানীর কাকরাইল মোড়, মৎস্য ভবন মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ‘অবস্থান কর্মসূচি’ পালন করেন।

আদালতের রায়ের প্রসঙ্গে কাকরাইল মোড়ে ইশরাক বলেন, হাইকোর্টে একটি ভুয়া রিট করানোর মাধ্যমে সরকারের পক্ষ থেকে মেয়র পদে তাঁর শপথ গ্রহণ করাকে বাধাগ্রস্ত করা হয়েছিল। শেষে আইনের শাসনের বিজয় হয়েছে। আইনের শাসনের প্রতিষ্ঠা হয়েছে।

বর্তমান অন্তর্বর্তী সরকার আর কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবে বলে আশা করেন ইশরাক। যদি আবারও টালবাহানা করে এ সরকার, তাহলে আগামীকাল সকালেই আবার এখানে এসে ‘অবস্থান কর্মসূচি’ পালন করা হবে।

বিএনপির এই নেতা তাঁদের এই কর্মসূচির কারণে চরম জনদুর্ভোগ তৈরি হওয়ায় ঢাকার সাধারণ মানুষের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘এটি আমাদের পরিকল্পনার অংশ ছিল না। বর্তমান সরকার আমাদের অধিকারবঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায়। বাধ্য হয়ে এ ধরনের কর্মসূচি দেওয়া হয়।’

সর্বশেষ - এশিয়া মহাদেশ

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবি জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ

তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

প্রচণ্ড শীতে কাঁপছে সন্ধ্যা নদীর ভাসমান ‘মানতা’ জেলেরা

কুবিতে ওসমান হাদির মৃত্যু সংবাদে বিক্ষোভ: চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা

কুমিল্লা-১১ সংসদীয় আসন সীমানা পূর্ণবহালের দাবী বিএনপির

৪০ দিন জামাতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ

মুন্সিগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে মাথায় পিটুনিতে যুবক নিহত

নবাবগঞ্জে অনলাইন ক্যাসিনোতে আসক্তি: যুবসমাজ ধ্বংসের পথে

বাঘাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রশাসনের প্রতি ক্ষোভ অভিযোগ করেন ক্রেতারা : ভোজ্য তেল উধাও