Thursday , 27 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মার্চ থেকে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সুবিধা কার্যকর

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 27, 2025 1:40 pm

জুলাই আন্দোলনে শহিদদের পরিবার ও আহতদের জন্য অর্থ বরাদ্দ ও সুযোগ সুবিধা ঘোষণা করেছে সরকার। আগামী মার্চ মাস থেকে তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টের শহিদের সংখ্যা এখন পর্যন্ত ৮৩৪ জন। আরও খোঁজা হচ্ছে। কেননা অনেকের এখনো হদিস মিলেনি। শহিদ পরিবারের প্রত্যেককে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে। তন্মধ্যে চলতি অর্থবছরে ১০ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া যেসব পরিবারের সামর্থ্য আছে তাদের সরকারি বেসরকারি-চাকরির ব্যবস্থা করা হবে।

প্রেস সচিব আরও বলেন, আহতদের মধ্যে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। মেডিকেল বোর্ড কর্তৃপক্ষ এ ক্যাটাগরি করেছেন। আহত ‘এ’ ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদের এককালীন পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে। তারাও প্রতি মাসে পাবেন ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এ সংখ্যা ৪৯৩।

‘বি’ ক্যাটাগরির আহতদের তিন লাখ টাকা করে দেওয়া হবে। তারা প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ভাতা পাবেন। এ সংখ্যা ৯০৮। ‘সি’ ক্যাটাগরির আহতরা সুস্থ হয়ে গেছেন। এই ক্যাটাগরির যোদ্ধারা এককালীন এক লাখ টাকা করে পাবেন। তাদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এই ক্যাটাগরিতে আছেন ১০ হাজার ৬৪৮ জন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জ্বালানির দাম বৃদ্ধিতে মে ও জুন মাসে কিছু ফ্লাইট বাতিলের ঘোষণা ট্রান্সএভিয়ার

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির (কাজী জাফর) নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

লংগদুতে জনশ্রোতে পরিনত দীপেন দেওয়ান’র মতবিনিময় সভা

গোয়ালন্দে বন্ধুর বাইকে ঘুরতে গিয়ে এক তরুনীর মৃত্যু

সিরাজগঞ্জে শাহজাদপুরে বিএনপি’র দুই নেতার পদ স্থগিত

‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নেতৃত্বে সাগর- দিপু

নেত্রকোণায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

তারেক রহমান এর একান্ত সচিব কে কাছে পেয়ে আনন্দে মেতে উঠে কুচাইপট্রির সাধারণ মানুষ

শিবচরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাদিরা মিঠু চৌধুরীর পক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১