Tuesday , 17 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

প্রতিবেদক
বাসস
March 17, 2026 7:17 am

সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি.মি.। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৪৯ মিলিমিটার বা মি.মি.।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা তাহেরী

কুবিতে হাল্ট প্রাইজ বিজয়ী ‘টিম কাগজ ডট কম’

জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

কুড়িগ্রামে এক বছরে ২৩৩৫ মামলা নিষ্পত্তি গ্রাম আদালতে

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ববি ছাত্রদলের মাছের পোনা অবমুক্ত

জনসেবায় সক্রিয় দুলাল মাহমুদ মাস্টারকে চেয়ারম্যান হিসেবে চান ইউনিয়নবাসী

ডিমলায় শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, দিশেহারা কৃষক

টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

জন্মদিন পালন না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন জাবি ছাত্রদল নেতার