Wednesday , 23 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 23, 2026 4:20 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নিউইয়র্কে আয়োজিত এক নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে সফরের বিভিন্ন কর্মসূচি ও বৈঠকের তথ্য তুলে ধরতে বাংলাদেশ স্থায়ী মিশনে এ তথ্য জানানো হয়।

নিউইয়র্কে স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন জানান, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেন।

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হুমায়ুন কবির বলেন, তুরস্ক বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি রাজনৈতিক ও সামরিক খাতেও পূর্ণ সমর্থন দিতে আগ্রহ প্রকাশ করেছে।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য আরও আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজন রয়েছে। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, রাজধানী ঢাকায় কার্যালয় স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। শিক্ষা, ব্যবসা এবং ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতা করতে চায় প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত, শি জিনপিংয়ের শোক

কুবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাবিতে ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান

বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার

ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

এ কে ফজলুল হক ছিলেন অসাধারণ প্রজ্ঞাবান, অসম সাহসী ও বিচক্ষণ এক রাজনীতিবিদ: রাষ্ট্রপতি

পদ্মা সেতুর সুফলে বদলে যাচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল

প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা : ইউজিসি সদস্য মামুন