Monday , 27 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আপিলেও বাতিল মনিরা শারমিনের মনোনয়নপত্র

প্রতিবেদক
বাসস
April 27, 2026 12:04 pm

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার।

শুনানি শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বাসস’কে বলেন, আইনগত কারণে আপিল আবেদনটি নামঞ্জুর করা হয়েছে এবং তার মনোনয়ন বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল থাকছে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি ত্যাগ করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

চাকরি ছাড়ার পর মাত্র সাড়ে চার মাস অতিবাহিত হওয়ায় গত বৃহস্পতিবার যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।

আজ ইসির আপিলেও সেই একই সিদ্ধান্ত বহাল থাকায় প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করবেন বলে সাংবাদিকদের জানান মনিরা শারমিন।

এদিকে ইসির সিদ্ধান্ত অনুযায়ী, এই বাতিলের ফলে আনুপাতিক হারে পাওয়া জামায়াত জোটের ১৩টি আসনের মধ্যে একটি আসন আপাতত শূন্য থাকছে এবং তাদের বৈধ প্রার্থীর সংখ্যা ১২টিতে দাঁড়িয়েছে। শূন্য হওয়া এই আসনটি উন্মুক্ত হিসেবে পরবর্তীতে নতুন তফসিলে ভোট হবে।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দ্রুত পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান বাংলাদেশের

জাবিতে ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত

রাজাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায় নতুন ইউএনও’র যোগদান

শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন অ্যাডভোকেট এম এ মজিদ

মাভাবিপ্রবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান পিটারসেনের

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেলেন ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলোশিপ

শিবচরে প্রথম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ: ফাঁসির দাবিতে বিক্ষোভ