Tuesday , 21 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা : সংসদে শক্তিশালী ভূমিকার প্রত্যাশা

প্রতিবেদক
বাসস
April 21, 2026 1:28 pm

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয়ভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থীরা।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি মনোনীত ৩৬ জন নারী প্রার্থীর পাশাপাশি ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন।

দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেন, বিএনপির এবারের মনোনয়ন প্রক্রিয়া অত্যন্ত সুচিন্তিত। এখানে প্রবীণ ও নবীনের দারুণ এক সমন্বয় করা হয়েছে।

এই সমন্বিত দল সংসদে অত্যন্ত শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর গঠিত এই ত্রয়োদশ জাতীয় সংসদ গণতন্ত্র উত্তরণ ও বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবে। যেখানে আমরাও অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।

এ সময় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যানের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সেলিমা রহমান।

মনোনয়নপত্র জমা দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, একটি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের দল পরিচালিত হচ্ছে। আমি খুবই আনন্দিত যে, বিএনপি থেকে মনোনীত ৩৬ জন প্রার্থীর প্রায় সবাই রাজপথের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম থেকে উঠে আসা নেত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচনী অ্যাজেন্ডা বাস্তবায়ন এবং দেশকে সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে প্রধানমন্ত্রী যেভাবে নিরন্তর কাজ করে যাচ্ছেন, আমরাও তার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

জাতীয় সংসদের আসন অনুপাতে সংরক্ষিত ৫০টি নারী আসনের ৩৬টি বিএনপি, ১৩টি জামায়াত জোট ও ১টি স্বতন্ত্র সংসদ সদস্যরা পাবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। মনোনয়নপত্র বাছাই করার সময় ২২-২৩, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ১২ মে ভোটগ্রহণ।

ইসি কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলগুলো প্রাপ্ত আসনের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দিলে সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে না। এখন পর্যন্ত সংরক্ষিত আসনে নির্বাচন করার রেকর্ড নেই।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

মাভাবিপ্রবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁও ও ঈদগড়ের পুলিশের যৌথ অভিযানে ২ ডাকাত আটক

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

কুড়িগ্রামে ফুলবাড়ী-বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

ভোটের আগেই সেবার নজির: রাস্তাঘাট সংস্কারে জামায়াতে ইসলামী

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে ইরানি গানবোটের গুলি: ইউকেএমটিও

অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড

ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার