Monday , 20 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

‘দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার’ শীর্ষক সংবাদটি সঠিক নয় : বিপিসি

প্রতিবেদক
বাসস
April 20, 2026 4:02 am

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার’ শীর্ষক প্রতিবেদনটি সঠিক নয়। সংবাদটি তথ্যভিত্তিক নয় বরং বাস্তবতার বিপরীত।

আজ রোববার বিপিসির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবেদনে বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি থেকে অকটেন ও পেট্রোল সংগ্রহ না করার যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়। বরং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে উৎপাদিত অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহের জন্য বিপিসি একাধিকবার অনুরোধ জানিয়েছে।

বিপিসি আরও জানায়, দেশে জ্বালানি তেলের চাহিদা পূরণের লক্ষ্যে স্থানীয় উৎসের পাশাপাশি বিদেশ থেকে আমদানিও অব্যাহত রয়েছে। তবে প্রতিবেদনে উল্লিখিত ৮ এপ্রিল বিপিসির পক্ষ থেকে অকটেন ও পেট্রোল গ্রহণে অস্বীকৃতি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।

বক্তব্যে আরও বলা হয়, দেশীয় উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ অকটেন ও পেট্রোল গ্রহণের সুযোগ রয়েছে। এজন্য বিপিসি বেসরকারি রিফাইনারিগুলো থেকে নিয়মিত জ্বালানি পণ্য গ্রহণ করছে।

পরিসংখ্যান তুলে ধরে বিপিসি জানায়, চলতি মাসে এখন পর্যন্ত সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি থেকে ১১ হাজার ৬১৫ মেট্রিক টন অকটেন, ৭ হাজার ১৭৭ মেট্রিক টন পেট্রোল এবং ১২ হাজার ৮৮৪ মেট্রিক টন ডিজেল গ্রহণ করা হয়েছে।

এছাড়া অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড থেকে ২৯১ মেট্রিক টন অকটেন, ৪ হাজার ১৩ মেট্রিক টন পেট্রোল ও ৫৮১ মেট্রিক টন ডিজেল এবং পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড থেকে ৩ হাজার ২৬৪ মেট্রিক টন অকটেন, ১ হাজার ২৫৪ মেট্রিক টন পেট্রোল ও ১ হাজার ৮৯৬ মেট্রিক টন ডিজেল গ্রহণ করা হয়েছে।

বিপিসি আরও জানায়, চলতি মাসের বাকি সময়েও উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পণ্য গ্রহণের সুযোগ রয়েছে, যা পূর্ববর্তী মাসগুলোর তুলনায় বেশি।

জনস্বার্থে সঠিক ও বাস্তবভিত্তিক তথ্য উপস্থাপনে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান জাবি শিবিরের

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণভোট সচেতনতা বিষয়ে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত

পটুয়াখালী দুমকী প্রেসক্লাবের নেতৃত্বে আবুল হোসেন ও সাইদুর খান

রাজাপুরে অবৈধ জাল বিরোধী অভিযানে ২৬ জাল জব্দ ও ধ্বংস

তারেক রহমানের জন্মভূমিতে আগমন উপলক্ষে শার্শা-বেনাপোলে বিএনপি’র আনন্দ মিছিল

সীমান্তে ভারত থেকে ১১ অনুপ্রবেশকারী আটক

নতুন ঠিকানায় পিবিআই ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কার্যালয় স্থানান্তর

বাঘাইছড়িতে তাতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও আলোচনা সভা

রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ