Thursday , 16 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 16, 2026 11:59 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদীতে কমান্ডার মতিউর রহমান একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে কমান্ডার মতিউর রহমান একাডেমির আয়োজনে বিদ্যালয় চত্বরে কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব খলিলুর রহমান।

সহকারী শিক্ষক ওবায়দুল করিমের সঞ্চালনায় দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন কমান্ডার মতিউর রহমান একাডেমির পরিচালক মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক সমবায় অফিসার আব্দুর রহিম, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহুল আমিন বাবুল, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ারুল ইসলাম রানা, খাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মোজাফর হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব বিদায়ী শিক্ষার্থী লায়লা আক্তার, রুবিনা আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী এলিনা জান্নাত, সিয়াম খান প্রমুখ।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জ বাজারে জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রাম এবি পার্টিতে বিভিন্ন দলের নেতাকর্মী সহ তিন শতাধিক ব্যাক্তির যোগদান

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন

জুলাই শহীদদের স্মরণে কুড়িগ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

জাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজ কক্ষ ও ওয়াশরুমের দাবিতে স্মারকলিপি

নীলফামারী-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেফতার

টাঙ্গাইলে এক মায়ের একসঙ্গে ৪ সন্তান প্রসব

ড.মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা করায় রংপুরে আমার দেশ পাঠক মেলার মানববন্ধন