আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়ায় ১৯৭২ সালের জানুয়ারিতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো কমনওয়েলথ থেকে পাকিস্তানকে সরিয়ে নিয়েছিলেন।সেই ভুট্টোই দুই বছরের মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছিলেন লাহোর বিমানবন্দরে।

লাহোর বিমানবন্দরে সেদিন শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানানো হয় ২১ বার তোপধ্বনির মাধ্যমে ‘গার্ড অব অনার’ দিয়ে। কূটনৈতিক শিষ্টাচার মেনে উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা, লাউড স্পিকারে বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত।

তারিখটি ছিল ২৩শে ফেব্রুয়ারি, সাল ১৯৭৪। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নয় মাস পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর সেটিই ছিল শেখ মুজিবুর রহমানের প্রথম পাকিস্তান সফর। লাহোরে অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স, ওআইসি’র দ্বিতীয় সম্মেলনে অংশ নিতে যাওয়া বাংলাদেশের সাত সদস্যের দলের নেতৃত্বে ছিলেন শেখ মুজিব।

বাংলাদেশের প্রতিনিধি দল যদিও ওআইসি সম্মেলনে যোগ দিতেই লাহোর গিয়েছিল, তারা সম্মেলনের শহরে পৌঁছায় তিনদিনের সম্মেলনের দ্বিতীয় দিন – মূল সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরুর একদিন পর।

কারণ আগের দিন ২২শে ফেব্রুয়ারি জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়ার পরই শেখ মুজিব লাহোরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

লাহোরে অনুষ্ঠিত হওয়া ওআইসি’র সেই সম্মেলনের সবচেয়ে আলোচিত ঘটনাই ছিল বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দেয়া।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোয় ফলাও করে প্রচার করা হয়েছিল বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার আনুষ্ঠানিকতা ও সেটির সঙ্গে সম্পৃক্ত খুঁটিনাটি বিষয়গুলো।

রাজবাড়ীতে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ৫টি ঘরসহ চারটি গরু পুড়ে ছাই

বাগেরহাটে বিভিন্ন কর্মসুচিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

সিরাজগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

কুড়িগ্রামে ফুলবাড়ী-বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

অবৈধ মাটি কাটা অব্যাহত, সড়কের বেহাল দশা

মোটরসাইকেলের ধাক্কায় চবি শিক্ষার্থী গুরুতর আহত

ভোট সুষ্ঠু হয়েছে বলিনি, দেশের স্বার্থে ফল মেনে নিয়েছি

ট্রাম্পের দাবি অস্বীকার ইরানের, বিশ্ববাজারে আবার বাড়ছে তেলের দাম

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, প্রাণচাঞ্চল্যে মুখর সমুদ্রপাড়