আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

ডিমলা থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ডিমলা থানা পুলিশ-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৩ মার্চ) থানা চত্বরে পবিত্র মাহে রমজানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান ও ডোমার উপজেলা নির্বাহী অফিসার, মোছা.শায়লা সাঈদ তন্বী।

এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো, মহসীন আলী , সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী , সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, জেলার ছয় থানার অফিসার ইনচার্জগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ময়েন কবীর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন নগর, প্রেসক্লাব ডিমলার সভাপতি মিজানুর রহমান সবুজ এবং একই ক্লাবের সাংবাদিক জামান মৃধা-সহ অন্যান্য সাংবাদিকরাও এতে অংশগ্রহণ করেন।

শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস। সমাজে ন্যায়, সততা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তিনি সকলকে রমজানের শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী সরকার। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

ধর্মীয় অনুভূতি ও সম্প্রীতির আবহে আয়োজিত এ ইফতার মাহফিল প্রশাসন ও জনসাধারণের মধ্যে সৌহার্দ্য ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

 

নবীনগরে অডিও প্রকাশ নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মহিন

ডিমলা থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি ও লুট

গ্যাস সিলিন্ডারের সঙ্গে বসবাস!

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম এর আত্নপ্রকাশ

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

সমাজে ধর্ষণের কালো ছায়া, আতঙ্কে জনসাধারণ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঈদগাঁও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই