Saturday , 28 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

‎কুবির কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাজিব-শাহীন

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 28, 2026 4:38 am

‎কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন’ এর আগামী ছয় মাসের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীন ইয়াসার।

‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) এসোসিয়েশনের ৫০ জন শিক্ষার্থী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদিত হয়।

‎নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহিন ইয়াসার বলেন, “সকলের সম্মতিক্রমে জেলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় গর্ব অনুভব করছি। দীর্ঘদিন এসোসিয়েশনের অবস্থা নাজেহাল ছিল! সবার সম্মতিক্রমে যেমন নির্বাচিত হয়েছি তেমনি চেষ্টা করবো সবার সহযোগিতায় জেলা সংগঠনটিকে এগিয়ে নেওয়ার। এক্ষেত্রে সর্বদা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

‎নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ রাজীব বলেন, “আজকের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করবো। জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবো। সবার সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো। এছাড়া নবীন বরণ ও প্রবীণ বিদায়, বাৎসরিক ট্যুর, মাসিক সভার আয়োজন করা হবে।”

‎উল্লেখ্য, আগামী পনের দিনের মধ্যে এই কমিটি পূর্নাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবি জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সূধী সমাবেশ

বিএনপি’র কেন্দ্রীয় নেতা ড্যানীকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে নেত্রকোনায় গণমিছিল

ঝালকাঠিতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

মহিপুুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ

প্রেমের টানে নাসির নগরে চীনা যুবক

তারেক রহমানের ৩১ দফা প্রচারে ঝালকাঠিতে ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

ইসরাইলকে রক্ষায় ৮১০ মিলিয়ন ডলার নিঃশেষ যুক্তরাষ্ট্রের

বিলাইছড়ি’র ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

পাঁচবিবি চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের হাতে সনদ ও সম্মাননা প্রদান

শ্রীবরদী সীমান্তে ২১৬ বোতল ভারতীয় মদ জব্দ, ৭ জনের বিরুদ্ধে মামলা