Sunday , 22 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 22, 2026 6:14 am

ইসরাফিল ইসলাম, মান্দা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা জিমনেসিয়াম হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, মান্দা। সভার শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, মান্দার সার্বিক উন্নয়নে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে এবং চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত সমন্বয় সভা আয়োজন করা হবে।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

চৌদ্দগ্রামে রং মিস্ত্রী আবু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে জরিমানা ও কড়া হুঁশিয়ারি

দ্বিতীয় শ্রেনীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক’কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

ভর্তি পরীক্ষা বিবেচনায় জাবির শীতকালীন ছুটি স্থগিত