Sunday , 22 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

দিনাজপুরে ট্রাকচাপায় দুই যুবক নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 22, 2026 5:44 am

মো: ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধি:

আজ ২০ ফেব্রুয়ারি ২০২৬, আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে বিরামপুর-এর টিএন্ডটি অফিসের সামনে ঘটে যায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যেই থেমে যায় দুটি তরতাজা প্রাণের স্পন্দন।

নিহতরা হলেন, মোঃ সজিব হাসান (২৫), পিতা—মোঃ মিজানুর রহমান এবং মোঃ রাব্বি, পিতা—মোঃ বাবলু সরকার। তাদের বাড়ি ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামে। স্বপ্ন ছিল, আশা ছিল, পরিবার ছিল… কিন্তু একটি দ্রুতগামী ট্রাক সবকিছু ছিন্নভিন্ন করে দিল। মোটরসাইকেলকে চাপা দিয়ে ঘটনাস্থলেই কেড়ে নিল তাদের জীবন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয়—নিহত রাব্বির ঘরে রয়েছে মাত্র সাত মাস বয়সী একটি নিষ্পাপ শিশু সন্তান… যে এখনো বুঝতেই পারেনি, তার বাবার আদর চিরতরে হারিয়ে গেছে। একটি পরিবারে নেমে এসেছে অন্ধকার, একটি মায়ের কোল খালি, একটি শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - আইন-আদালত