Sunday , 22 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রামগতিতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 22, 2026 4:17 am

মোঃ হাসান হাওলাদার, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুরের রামগতিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী কমলা বেগম (২৬) চর গাজী ইউনিয়নের চর আফজাল এলাকার বাসিন্দা।

আব্দুল জাহের খোকন (২৭), পিতা- সিরাজ উদ্দিন, মোঃ সিরাজ (৬২), পিতা- অজ্ঞাত, মায়া বেগম (৫০), স্বামী- মোঃ সিরাজ, ৩নং চর পোড়াগাছা ইউনিয়ন ৮ নং ওয়াড সিরাজ মিয়াগো বাড়ি, মামলার অভিযোগে জানা যায়, সৌদি প্রবাসী আব্দুল জাহের খোকনের সঙ্গে প্রায় দেড় বছর আগে অনলাইনে পরিচয়ের মাধ্যমে ভুক্তভোগীর সম্পর্ক গড়ে ওঠে। পূর্বের বৈবাহিক অবস্থা ও সন্তান থাকার বিষয় জানার পরও তাকে বিয়ের আশ্বাস দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বিকেলে অভিযুক্ত ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের কথা বলে তাকে বাইরে নিয়ে গিয়ে আবারও একই ধরনের ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে বিয়ের দাবি জানালে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা মারধর ও হুমকি দেন বলেও মামলায় উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানানোর পর তাদের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন। মামলায় অভিযুক্ত আব্দুল জাহের খোকনসহ তার পরিবারের আরও দুজনকে বিবাদী করা হয়েছে। কয়েকজনকে সাক্ষী হিসেবেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৯ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে

চৌদ্দগ্রামে বিএনপির ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুবি চাঁদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

নাসিরনগরে ১১ সদস্য বিশিষ্ট জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি গঠন

দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির

ঈদগাহ শাহ জাব্বারিয়া আদর্শ আলিম মাদরাসার উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মত বিনিময়

ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বেলগাছা যুব সংগঠনের আয়োজনে কিশোর কিশোরী সুরক্ষা মেলা-২০২৫ অনুষ্ঠিত

সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা