রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
‎কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটাল এর সমঝোতা চুক্তি স্বাক্ষর ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত নবীনগরে ফুটবল মার্কার পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা চব্বিশের আজাদী অক্ষুণ্ন রাখতে দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন : এস এম ফরহাদ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন ডিমলায় খেজুর গাছ প্রতীকের পক্ষে মনজুরুল ইসলাম আফেন্দির নির্বাচনী প্রচার মিছিল পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা কালাইয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কুবিতে ছাত্র সংগঠন গুলোর সাথে প্রশাসনের মতবিনিময় সভা যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমার থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।

এ লক্ষ্যে বাসে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। এর আগে আজ (রবিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাস সার্ভিস চালুর ঘোষণা দেন কুবির উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী নিজ নিজ বিভাগীয় শহরে গিয়ে ভোট প্রদান করতে ইচ্ছুক, তাদের নাম, বিভাগ, সেশন, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্থায়ী ঠিকানা উল্লেখ করে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ রেজিস্ট্রার দপ্তরে আবেদন জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতেই বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট শহরের জন্য একটি বাস দেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষার্থী আবেদন করলে বাস সরবরাহে কোনো সমস্যা থাকবে না। তবে কোনো শহরে যদি মাত্র কয়েকজন শিক্ষার্থী আবেদন করেন, সে ক্ষেত্রে আলাদা করে একটি বাস দেওয়া সম্ভব হবে না। আজ বিকাল ৫টার অথবা আগামীকাল সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা দিলে আগামীকাল বিকালেই বাস সার্ভিস প্রদান করা হবে।’

উল্লেখ, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ভোট দিতে বিভাগীয় শহরে বাস চেয়ে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩